সিরাজগঞ্জ - ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান আজ বুধবার এক মত বিনিময় সভায় উল্লাপাড়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা , পরামর্শ ও তার পাশে থাকার আহবান জানিয়েছেন। জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে শহরের অভিজাত গ্রীন চিলি রেষ্টুরেণ্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে হওয়া মত বিনিময় সভায় জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন সাংবাদিকরা হলেন জাতীর দর্পণ। সঠিক সংবাদে জাতী উপকৃত হন। জাতীকে সংবাদের ষাধ্যমে সঠিক তথ্য জানানো একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তিনি আরো বলেন উল্লাপাড়ার জনগণের সাথে মাটির সাথে তার রক্তের সম্পর্ক আছে। তিনি আধুনিক উল্লাপাড়া , মানবিক উল্লাপাড়া , চাদাবাজমুক্ত উল্লাপাড়া , দুর্নীতিমুক্ত উল্লাপাড়া গঠন করতে চান। এর জন্য প্রশাসন ও জনগণের এবং সাংবাদিকদের সহযোগিতা দরকার রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম ্ উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম , উপজেলা জামায়াতের প্রবীণ নেতা আঃ ছামাদ , জামায়াত নেতা ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ , অফিস সহকারী আঃ বারী , শাহাদত হোসেন খোকন প্রমুখ।