সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মাধ্যমে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’
ইরানের ‘ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার’ বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নির্দিষ্ট একটি রুট ব্যবহার করতে হবে। এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি নিয়েই চলাচল করতে হবে।
রাষ্ট্রীয় টিভি আরও জানায়, এই নির্ধারিত রুটটি ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা (Ports and Maritime Organisation) ঠিক করেছে।
এছাড়া ওই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে সামরিক জাহাজের চলাচল এখনো ‘নিষিদ্ধ’ থাকবে।