যশোরের মণিরামপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মো:লুৎফর সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাঁপা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত লুৎফর সরদার ওই গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে লুৎফর সরদার তার স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। কাজ শেষে দু’জনে মাথায় ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।
ঝড়ের মধ্যেই হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে লুৎফর সরদার ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। তার স্ত্রী প্রাণভয়ে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে চোখের সামনে স্বামীর এমন করুণ মৃত্যু তাকে স্তব্ধ করে দেয়।
ঝাঁপা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লুৎফর সরদার একজন পরিশ্রমী ও নিরীহ কৃষক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।