সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মামুনুর রশিদ মামুন

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে রবিউল ইসলাম এবং মহেশ চন্দ্র নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮ টায় ভূল্লী থানার এস আই জাকিউল এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বোর্ড অফিস বাজারে পার্শ্ববর্তী এলাকায় কলাবাগানের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মৃতঃ শ্রী বিমল চন্দ্রের ছেলে মহেশ চন্দ্র (৩৭) ।

পুলিশ জানায়, তারা দুইজনেই দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসতেছে। আজ গোপন সংবাদের ভিক্তিতে বোর্ড অফিস বাজারের পাশে রায়হান বাবুর কলাবাগানের ভিতরে অবস্থানকালে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মোট ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ   নুরে আলম সিদ্দিকী জানান, মাদক নির্মূল করতে আমাদের অভিযান চলছে। 

উল্লেখ্য, গত কয়েকদিন ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুরে দুই হাজার পিস ইয়াবা ছিনতাই এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে পুলিশ। তারেই পরিপ্রেক্ষিতে মাদক ব্যবসায়ীদের ধড়তে অভিযান চালাচ্ছে পুলিশ। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন