সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মামুনুর রশিদ মামুন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর গাছ থেকে অরুণ বর্মন ১৯ নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারিগাঁও এলাকার মাঝগাঁও গ্রামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের  তেলিপাড়া গ্রামের শিপেন বর্মনের ছেলে।

মৃতের বড় ভাই বিনোদ বর্মন জানান তার ছোট ভাই পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিন দিন থেকে নিখোঁজ ছিল এবং ফোন বন্ধ ছিল। পরবর্তীতে তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। সকালে পুলিশের মাধ্যমে তারা জানতে পারে গড়িয়ায় একটি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানে গিয়ে দেখে সেটি তার ভাইয়ের লাশ। ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেন অরুণের পরিবার।

এই ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ যায়। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন