সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

আজিজুল হক সানু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকা থেকে উপজেলার মতিগঞ্জ গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের পুত সাগর মিয়া (২৩) ও মৃত বিল্লাল হোসেনের পুত্র মোঃ ফারুক হোসেন (৩২),মোঃ আরিফ হোসেন (২৮); মোঃ শরীফ, হোসেন (২৩), পিতা: মৃত বিল্লাল হোসেন ও মৃত্যু আলী আজগরের পুত্র মিজানুর রহমান (৩০)কে গ্রেফতার করা হয়।  শ্রীমঙ্গলের সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এলাকায় একটি চক্র সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালাচ্ছে। এমতবস্থায়,গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান নামে এক ব্যক্তিকে মারধর করার ঘটনার পরে ওইদিন রাতের ৪টার দিকে অভিযান পরিচালনা করা হয়েছে। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন