সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সালথায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

সালথায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ। অভিযানকালে নিজ বাড়ি এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বুধবার (১৫ এপ্রিল) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তারেক মোল্লা নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। তিনি সালথা থানায় দায়ের করা একটি আলোচিত মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারেক মোল্লাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন