সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বৈশাখের সব শনিবার গৃহস্থালি সামগ্রী নিয়ে বসবে আঙ্গারু মেলা

বৈশাখের সব শনিবার গৃহস্থালি সামগ্রী নিয়ে বসবে আঙ্গারু মেলা

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শত বছরের বেশি বয়সী ঐতিহ্যের আঙ্গারু মেলা  নামডাক নিয়ে আছে। বাংলা বৈশাখের সব কটি শনিবারে আঙ্গারু পাচ পীর মাজার শরীফ  ঘিরে গ্রামীণ মেলা বসে। আগামী  ১৮ এপ্রিল প্রথম শনিবার মেলা বসবে। আঙ্গারু মেলায় নানা পণ্যের দোকান দিতে দোকানিরা সব গোজগাছ করছেন বলে জানা গেছে।

উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারুতে যুগ যুগ ধরে এ মেলা হয়ে আসছে। এক কালে আঙ্গারু মেলার খুবই নামডাক ছিলো। বৈশাখের সব শনিবার জমজমাট মেলা লাগতো। এখনো অতীত ধারাবাহিকতায় মেলা লাগে। আঙ্গারু  মেলায় মাটির  হাড়ি-পাতিল, কাঠের আসবাবপত্র, ঘর গৃহস্থালিতে ব্যবহার করা নানা সামগ্রী , সব ধরনের মসলা ও শিমুল তুলা কেনাবেচা হয়। এছাড়া কামার দোকানী , খেলনা সামগ্রী , চুড়ি - মালা দোকানীরা অস্থায়ী দোকানঘর দিয়ে সব কটি মেলায়   দোকান খুলে বসেন।  

সলঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে আঙ্গারু মেলা উন্মুক্ত ডাকে ছত্রিশ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ( মেন্বর ) মো. রফিকুল ইসলাম মণ্টু বলেন  আগের দিনের নিয়মে বৈশাখ মাসের সব কটি  শনিবার মেলা বসবে। তিনি বলেন মেলায় কোনো ধরণের জুয়া খেলা চলতে দেওয়া হবে না। 

একই  সলঙ্গা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) আঙ্গারু গ্রামের বসতি আ. খালেক বলেন গ্রামের মুরুব্বীদের কাছ থেকে আঙ্গারু মেলার সব কিছু আলাপ আলোচনায় শুনেছেন।  আঙ্গারু মেলা শত বছরের বেশি সময়  ধরে হয়ে আসছে। তবে আগের মতো এখন আর জমজমাট মেলা হয় না। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন