সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হালুয়াঘাট উপজেলায় বর্ণিল আয়োজনে নববর্ষ পালিত

হালুয়াঘাট উপজেলায় বর্ণিল আয়োজনে নববর্ষ পালিত

রাসং চিরান

আজ ১লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। 

বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশের ন্যায় হালুয়াঘাট উপজেলাও উৎসবের আনন্দে হয়ে উঠেছে প্রাণবন্ত ও বর্ণিল। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ নববর্ষকে সাদরে বরণ করে নিতে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করে। পরবর্তীতে আয়োজিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যা রঙ, ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে পুরো উপজেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। এছাড়াও অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং রচনা প্রতিযোগিতা; যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালমান ওমর, মাননীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ। এসময় উপস্থিত ছিলেন জনাব জান্নাত, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।


সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দমুখর ও উৎসবমুখর। এ আয়োজন বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ হিসেবে নতুন বছরের সূচনাকে আরও অর্থবহ করে তোলে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন