সোমবার, ২০ এপ্রিল ২০২৬
কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ

কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ

মো.রউফ

কয়রার প্রত্যন্ত জনপদের ২৪ পরিবারের সদস্যদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় লির্ডাসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পানির সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহমেদ, সম্পাদক ফরহাদ হোসেন, লির্ডাসের লাইভলিহুড অফিসার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট অফিসার  এস এম আফজাল হোসেন, কয়রা  প্রজেক্ট অফিসার মো: শাহজালাল হোসেন, কয়রার কমিউনিটি মোভিলাইজার সঞ্চয় কুমার বাইন প্রমুখ। পানির ট্যাংক নিতে আসা উপকারভোগী নাজমা খাতুন  জানান, ট্যাংক পেয়ে আমি অত্যান্ত খুশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় তখন দূরের পুকুর থেকে পানি এনে খেতে হয়। পানির ট্যাংকটি পেয়ে আমার অনেক উপকার হবে। 

এ সময়  সরঞ্জমাদি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এ সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে পরিবারগুলো সহজেই নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন