সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হালুয়াঘাটে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন ফয়সাল আহমেদ

হালুয়াঘাটে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন ফয়সাল আহমেদ

রাসং চিরান

হালুয়াঘাট উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জনাব ফয়সাল আহমেদ। এর আগে তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।


গত ১২ এপ্রিল রবিবার হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর যোগদানের বিষয়টি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।


নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদের আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। গোদাগাড়ী উপজেলায় দায়িত্ব পালনের সময় প্রশাসনিক দক্ষতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।


হালুয়াঘাট উপজেলাতেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবেন, এমনটিই এ উপজেলাবাসীর প্রত্যাশা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন