সড়কপথে ঢাকায় ফেরার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৩ এপ্রিল) রাত নয়টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
জানা গেছে, এর আগে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে ঢাকায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গাড়ি থামালে সেখানে উপস্থিতরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।