নওগাঁর বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশনে পেট্রোল পাওয়া যাবে আগামীকাল (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮ টা থেকে তবে আজ (১৩ এপ্রিল) সোমবার সন্ধ্যা থেকে পাম্পে লাইনে দাড়িয়েছে প্রায় ২৫০টি মোটরসাইকেল।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়,
বদলগাছী মেসার্স এ. খালেক ফিলিং স্টেশন বদলগাছী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশেই।
সেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প থেকে শুরু করে মহাসড়কের বাম পাশে লাইনে দাঁড়ানো প্রায় ২৫০ জন মোটরসাইকেল চালক। এখানেই রাত কাটিয়ে রীতিমতো এক কঠিন ধৈর্য্যের পরীক্ষা দিয়ে সকালে পেট্রোল নিয়ে বাড়ি ফিরবেন সকলে।
প্রায় ১২ কি:মি: দূর থেকে পেট্রোল নিতে আসা নাজমুল নামক এক যুবক জানান, "আমি ১১ কি:মি: দূর থেকে এসেছি। এক পরিচিত ব্যক্তির কাছে থেকে জানতে পারলাম আগামীকাল সকালে এখানে পেট্রোল পাওয়া যাবে এবং আজকে সন্ধ্যা থেকেই নাকি সবাই সিরিয়াল দিচ্ছে তাই দ্রুত চলে আসলাম সিরিয়ালে দাঁড়ানোর জন্য।"
পেট্রোল নিতে আসা এ মানুষগুলো অবিলম্বে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।