সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রন্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রন্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট

ঝালকাঠিতে ক্রমেই বারছে হাম-রুবেলায় আক্রন্তের সংখ্যা। শিশুদের পাশাপশি বড়রাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় হাম-রুমেলায় আক্রান্ত হয়ে ১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর মধ্যে ১৮ জন শিশু ও কাজল আক্তার (২০) নামে এক নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রন্তদের মধ্যে ঝালকাঠি সদরে তিন জন, রাজাপুরে ছয় জন, নলছিটিতে পাঁচজন ও কাঁঠালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন ভর্তি আছেন।

এছারা হাম-রুবেলা সন্দেহে ৬৭ জন শিশু ঝালকাঠি জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।

হাম-রুবেলায় আক্রন্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান কার হচ্ছে বলে তিনি জানান। এছারা জেলার বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চলছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন