বুধবার, ২৭ মে ২০২৬
ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র

ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

আলোচনার প্রথম দিনেই সুখবর পেল ইরান। ইরানের স্থগিত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সম্পদ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ইরান আলোচনায় অংশ নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সম্মত হয়েছে কিনা তা জানায়নি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়।’

এ তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়। শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন