বুধবার, ২৭ মে ২০২৬
শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন ৩ শিক্ষার্থী

শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন ৩ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট

জুলাই অভ্যুত্থান রক্ষা ও গণভোটের রায় অনুযায়ী সংস্কারের দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা তিনটায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভঙ্গ করেন।

পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, শনিবার বেলা ৩টায় শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবা এবং জুলাই শহীদ পরিবারের অন্য সদস্যরা ডাবের পানি খাইয়ে তাদের অনশন ভাঙান।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে প্রথমে সাকিব ও মোস্তাফিজ অনশন ভাঙেন, তবে সাদিক মুনওয়ার শুরুতে এতে অসম্মতি জানান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনিও অনশন ভাঙেন।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, গণভোট বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে তাদের হাতে ডাবের পানি পান করে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন