সোমবার, ২০ এপ্রিল ২০২৬
১৪০০ রাউন্ড বুলেটসহ ২ মোটরসাইকেল জব্দ

১৪০০ রাউন্ড বুলেটসহ ২ মোটরসাইকেল জব্দ

বিশেষ প্রতিনিধি

পানছড়ি সীমান্তে বড় ধরনের অস্ত্র চোরাচালান রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড এসএমজির বুলেট এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস জানান, শুক্রবার রাত ৮টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে টহল দল। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে পাচারকারীরা মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত পাহাড়ের গহিন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড ৭.৬২ মিমি এসএমজির (SMG) গুলি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকে তল্লাশি জোরদার করা হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন