বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমানের নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই হারুন রশীদ, এসআই ফারুক, এএসআই রাজিব দাস, এএসআই প্রনব দাস, এএসআই মাহফুজসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আলী আহমদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে সিআর ৫৬/২০২৫ মামলার দুর্ধর্ষ পলাতক ও লালকালির ওয়ারেন্টভুক্ত আসামী আবু ফয়সাল (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু ফয়সাল আকবর আহম্মদ পাড়া, ৬নং ওয়ার্ড, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মোঃ হাসান আলী। বর্তমানে গ্রেফতারকৃত আসামী আলীকদম থানা হাজতে রয়েছে। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।