গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক 'এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'এ' ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২টি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫ হাজার ৮৮৫ ভর্তিচ্ছু শিক্ষার্থী; যা মোট শিক্ষার্থীর ৭৫.৭৬ শতাংশ। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ২৭৭ জন; যা মোট শিক্ষার্থীর ২৪.২৪ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ উপস্থিতি হার ৮৫.০৪ শতাংশ এবং সর্বনিম্ন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যার উপস্থিত হার ৬১.৭৮ শতাংশ। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার শেষ ইউনিটের পরীক্ষা এটি। ‘এ’ ইউনিটে সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন কোনো কেন্দ্র নেই, যেখানে আমাদের সিট ফেলতে হয়নি। ছাত্র সংগঠন এবং নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিদের সাহায্যে হাজার হাজার পরীক্ষারা সেবা পাচ্ছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।”