যশোরের মণিরামপুর উপজেলায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০৪ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সাথে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ছয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মণিরামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার নোয়ালি গাজীপাড়া ও মিস্ত্রিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে,নোয়ালি গাজীপাড়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে,ইসমাইল হোসেন (৪২) ও নোয়ালি মিস্ত্রিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহেল রানা (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককালে তাদের হেফাজত থেকে-১০৪ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০.৪ গ্রাম) এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩,৫৪০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২,৭০০ টাকা। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করেন আটক কৃত আসামী হলেন বাহির মল্লিক গ্রামের আকরামের ছেলে জয় আহম্মেদ। তার কাছ থেকেও ২০পিছ ইয়াবা উদ্ধার করেন থানা পুলিশ।
একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মাঝ লাউড়ী গ্রামের আব্দুল গফুরের দুই ছেলে সফিয়ার রহমান ও তরিকুল ইসলাম মিন্টু(মামলা নং: জিআর-২৩৩/২৫) এবং সুন্দলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ(মামলা নং: সিআর-৩৯৭/১৬),পাঁচবাড়িয়া গ্রামের বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাস(মামলা নং: সিআর-১০৩৫/২৩),হোগলাডাঙ্গা গ্রামের আফছার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন(মামলা নং: সিআর-৩৬৬৫/২৫),ঢাকুরিয়া গ্রামের আঃ সামাদ গাজীর ছেলে,ওয়াদুদ গাজী(মামলা নং: সিআর-৮৪২/২৩)।
এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী বা মাদক ব্যবসায়ী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মণিরামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"পুলিশের এই ধারাবাহিক অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছেন, নিয়মিত এমন তৎপরতা বজায় থাকলে উপজেলায় অপরাধের মাত্রা অনেকটাই কমে আসবে।