বুধবার, ২৭ মে ২০২৬
এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৯৭৫ মিলিয়ন ডলার

এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৯৭৫ মিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট

চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯৭ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ।

এর আগে গত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়। ওই মাসে দেশে আসে প্রায় ৩৭৭ কোটি ডলার, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন