বুধবার, ২৭ মে ২০২৬
সাজেকে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

সাজেকে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

ডেস্ক রিপোর্ট

রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে  অবৈধ চোরাচালান প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের নজরদারি জোরদার করেছে। 


বৃগস্পতিবার ৯ এপ্রিল সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট (৫৪) বিজিবি এর অধিনায়ক লে: কর্ণেল মো: মহিউদ্দিন ফারুকী নির্দেশনায় তল্লাশী তৎপরতা জোরদার করা হয়।


সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাদক, কাঠ ও অন্যান্য অবৈধ পণ্য পাচারের চেষ্টা বেড়ে যাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিজিবি সূত্রে জানা যায়, সাজেক ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। 


আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারিও জোরদার করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এ ধরনের তৎপরতায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে বলে তারা মনে করেন।


বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোনো ধরনের চোরাচালান কার্যক্রম বরদাস্ত করা হবে না।”

প্রশাসনের পক্ষ থেকেও বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কড়া নজরদারির ফলে সাজেক অঞ্চলে অবৈধ বাণিজ্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন