বুধবার, ২৭ মে ২০২৬
লক্ষ্মীপুরে নববর্ষে শিবিরের প্রকাশনা উৎসব

লক্ষ্মীপুরে নববর্ষে শিবিরের প্রকাশনা উৎসব

আব্দুল আহাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রকাশনা উৎসব। 


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা সভাপতি আব্দুল আউয়াল হামদু। 


লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের দুইপাশে প্রকাশনা উৎসবের দুইটি স্টল দেখা যায়। বিকেল পাঁচটা পর্যন্ত এ প্রকাশনা উৎসব চলবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। 


ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, উৎসব উপলক্ষে স্থাপিত স্টলে বিভিন্ন ধরনের বই, ডায়েরি, ক্যালেন্ডার, চাবির রিং, স্টিকার এবং অন্যান্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও ওয়ার্ড বুক, পর্যায় সারণিসহ বিভিন্ন বিজ্ঞানের বই প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।


কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে এ ধরনের প্রকাশনা উৎসব তাদের কাছে ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হিসেবে ধরা দিয়েছে। তারা মনে করেন, শুধু রাজনৈতিক কার্যক্রমের বাইরে এসে এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক উন্মোচন করে

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন