বুধবার, ২৭ মে ২০২৬
স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

ডেস্ক রিপোর্ট

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। দেশে স্বর্ণের দাম এক লাফে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে এখন ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা হয়েছে।

গতকাল বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ অর্থাৎ, পাকা স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা হয়েছে।

স্বর্ণের নতুন এ দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন