সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি জাহিদ সম্পাদক তারেক

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি জাহিদ সম্পাদক তারেক

মো. ইসহাক

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদের হোছাইন মুহাম্মদ তারেক।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি হিসেবে দৈনিক জনতার এস. এইচ. কাইয়ুম, দৈনিক জনবাণীর সফিউল্লাহ সুমন ও খবরের কাগজের ফয়সল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক প্রলয়ের শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক আমার বার্তার শাহ আলম কৌশিক দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ভোরের আকাশের জাকির মোল্লা, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক জবাবদিহির মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দৈনিক নিরপেক্ষের মো. সাখাওয়াত উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক বাংলাবাজারের মো. মাহমুদুল হক শুভ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—দৈনিক ডেসটিনির আজিজুল হাই সোহাগ। ভোরের পাতার হাবিবুর রহমান হাবিব, আলোকিত বাংলাদেশের মো. ইসহাক প্রমুখ। 

নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রেসক্লাবকে একটি সক্রিয়, শক্তিশালী ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন