সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় মোটরসাইকেল আরোহীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় মোটরসাইকেল আরোহীকে জরিমানা

মামুনুর রশিদ মামুন

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ও মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় রাজু ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার কেবি পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০০৯-এর ১৬ ও ৭২ ধারায় তাকে এই অর্থদণ্ড দেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম মেনে চলার জন্য সকলকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন